সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পশ্চিমে বিএনপির বৃক্ষরোপন ও র‍্যালি অনুষ্ঠিত

আশরাফুল শ্রাবণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তরা পশ্চিম থানা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে অবদান রাখা।

শুক্রবার বিকেল ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উত্তরা পশ্চিম থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচি ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন আফাজ। তিনি তার বক্তব্যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন,
এছাড়াও র‍্যালিতে বক্তব্য রাখেন
সুলাইমান হাসান যুগ্ম আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা
মোহাম্মদ আলী যুগ্ম আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা
আওলাদ হোসেন যুগ্ম আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা
আনোয়ার ঢালী যুগ্ম আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা এছাড়াও উপস্থিত ছিলেন
১ নং ওয়ার্ড থেকে মোঃ রাতুল ও ৫১ নং ওয়ার্ড থেকে, মাসুদ সরকারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের উপর জোর দেন।
এই আয়োজনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা পরিবেশ সচেতনতার পাশাপাশি রাজনৈতিক সংহতিও প্রদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *