সন্ধ্যা ৭:১৪ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার দাবিতে পূবাইলে এলাকাবাসীর মানববন্ধন

পূবাইল প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার মিথ্যা অভিযোগ এনে থানায় অভিযোগের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা,

রবিবার ২২ জুন সকালে নগরীর মিরের বাজার ঢাকা বাইপাস চৌরাস্তা এলাকায় বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই, এমন স্লোগানের মিরের বাজার ঢাকা বাইপাস চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার নারী শিশু সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা অংশ নেয় ।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানায় ৩০ বছরের অধিক সময় ধরে তাদের চলাচলের পায়ে হাটার রাস্তা রাতের আধারে বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের লোকজন , এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক আবেদনেও সাড়া দেইনি মেজবা ও তার পরিবার, তাই রাস্তা নিয়ে বিপাকে আছে কামারগাও এলাকায় বসবাসকারী ৫০ টির অধিক পরিবার।মানববন্ধন শেষে বক্তারা জানান দ্রুত মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করা হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

এ বিষয়ে স্থানীয় পূবাইল থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *