রাত ৮:০৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টংগীতে মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের সমর্থকদের প্রস্তুতিমূলক সভা

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী, মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লা খানের সমর্থকদের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা গতকাল রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড ২৭ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী মন্ডলের সভাপতিতে এবং সদস্য সচিব মোঃ জাকির হোসেনের পরিচালনায় প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ৫১ নংওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান খান, বক্তব্য রাখেন টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ কবির হোসেন, ৫১ ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন এম এ, কাউন্সিলর পদপ্রার্থী মাসুম বিল্লাহ বিপ্লব, বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান খান, হাজী মুহাম্মদ শামসুদ্দিন, হাজী মোঃ জয়নাল আবদিন, ওয়াহিদুল ইসলাম জিন্না, নবীন হোসেন, আবুল হোসেন, এবিএম বশিরুল ইসলাম বশির, বিদ্যুৎ কুমার দাস, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের রূপকার এডভোকেট আজমত উল্লা খান, এই সিটি কর্পোরেশন উন্নয়নে তার কোন বিকল্প নেই। আমরা আজমত উল্লাহ খানকেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই। আজমত উল্লাহ খান আওয়ামী লীগের নৌকার কান্ডারী হবে এটাই আমরা আশা করি। আগামী ২৫ শে মে ২০২৩ ই তারিখে আমরা ঐক্যবদ্ধভাবে আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *