
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে স্ত্রীর প্রথম জানাজায় কান্নায় ভেঙে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার পিটিআই মাঠে নাসরিন সিদ্দিকীর জানজায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মীরা অংশ নেন। বাদ আসর কালিহাতীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শনিবার রাতে ঢাকায় ৭০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।