রাত ৯:১৬ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা তানিত সুবহা আর নেই

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবহা আর নেই। রোববার বিকেলে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তানিন। অভিনেতা জয় চৌধুরী জানিয়েছেন, অবস্থার অবনতি হওয়ায় আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মা*রা যান।

২০১২ সালে গানের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করা তানিন অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘মাটির পরী’, ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘বেগমজান’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’সহ কয়েকটি সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *