রাত ১:২৩ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে ১১ জুনের ফিরতি টিকিট মিলবে রোববার

ডেস্ক রিপোর্ট :

পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের সুবিধায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এখন চলছে ফিরতি যাত্রার টিকিট বিক্রি। যেসব যাত্রী আগামী ১১ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য রোববার টিকিট বিক্রি শুরু হবে।
রোববার (১ জুন) সকাল ৮টায় অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হবে।
এছাড়া ঈদপরবর্তী ফিরতি যাত্রায় ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *