বিকাল ৪:১২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রবীন্দ্রসঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি  :

২৩ মে ২০২৫ রোজ শুক্রবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, গাজীপুর এর আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
গাজীপুর আইডিয়াল কলেজে বেলা তিনটায় কর্মশালা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী মো. মামুনুল ইসলাম উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কয়েকটি গান প্রশিক্ষণার্থীদের শেখান।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ্, গাজীপুর এর সম্মানিত উপদেষ্টা মুকুল কুমার মল্লিক প্রাক্তণ সভাপতি অধ্যাপক অসীম বিভাকর, পলাশ রহমান আকন্দ, বিথী সেন, আহ্বায়ক কমিটির সভাপতি রিতা ব্রহ্ম, সদস্য সচিব মাসুদুল হাসান শাওন ও সদস্য সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির,সঞ্জীব রায় তপন, অরুণা সরকার ও মাধব চন্দ্র মন্ডল।
নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *