সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়াশোনা যদি ঠিকভাবে করতে পারতাম তাহলে আইনজীবী হতাম : তুলি আক্তার

বিনোদন ডেস্ক রিপোর্ট :

আজকে আপনার সংবাদ এর সাথে কথা বলেছেন মেকাপ আর্টিস্ট তুলি আক্তার। নিন্মে তার কথাগুলো আলোচনা করা হলো।

 

০১: নিজেকে মেকাপ আর্টিস্ট হিসেবে গড়ার শুরুটা কবে এবং কিভাবে?

উত্তর: দেখুন মেয়েদের মন মেকাপের দিকে যাবেই এটার কোন বয়স, সময় বা শেষ আর শুরু নেই, ছোট বেলা থেকেই মেকাপ করতে ভালবাসতাম তার পরেও যদি বলি, শুরু টা যখন কোন এক ব্যক্তিগত প্রব্লেম এর কারনে জব করতে হয়েছিলো ১১সালের দিকে, তখন থেকেই আসলে জব লাইফের কারনেই মেকাপ টাকে importance দেয়া,
তার পর একটু একটু করে আগ্রহ টা বেরে গেলো, তারপর একটা সময় মেকাপের বিষয়ে জানা, মেকাপ নিয়ে কাজ করতে শুরু করি,

০২:মেকাপ ইন্সপিরেশন কোথায় পান?

উত্তর: আসলে মেকাপ ইন্সপিরেশন বলতে তেমন কিছুই নেই, তবে কেন জানি না, ছোট থেকেই নিজে সাজুগুজু করতাম তবে যদিও ছোট বেলায় অতো ভাল তো আর মেকাপ করতে পারতাম না, তারপরেও অন্যকে মেকাপ করাতে ভাল লাগতো, এইই
এই ভাল লাগা টাই একটা সময় ইন্সপিরেশন হয়ে দারায় বলতে পারেন।

০৩: মেকাপ আর্টিস্ট না হলে কি হতেন :

উত্তর :  যদি পড়াশোনা ঠিক ভাবে করতে পারতাম, তাহলে ইচ্ছা ছিল ল নিয়ে পরতাম।

০৪: তিনটা জিনিসের নাম বলুন যেগুলো মেকাপ ব্যাগে থাকা চাই-ই-চাই?

০১: ভাল মানের একটা ক্লিঞ্জার যে টা না হলে আপনি মেকাপ শুরুই করতে পারবেন না, আগে তো স্কিন টাকে প্রিপেয়ার করা লাগবে তাই না?

০২: একটা ভাল মানের ময়েশ্চারাইজার,তবে হ্যা জেটা আপনার স্কিনে suitable😊
০৩:সানস্ক্রিন ৫০+, এগুলো না হলে আপনার মেকাপ ❌

০৫: মেকাপের কমন মিসটেক গুলো কি?

উত্তর : স্কিন ভাল ভাবে প্রিপেয়ার না করা
সানস্ক্রিন না লাগানো,
একটা ভাল মানের প্রাইমার ইউজ না করেই মেকাপ করা,

০৬: যারা মেকাপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইছে তাদের উদ্দেশ্য কিছু বলুন?

উত্তর :আসলে তাদের ব্যাপারে আর কি বলবো, এটা আসলে এমন একটা প্ল্যাটফরম, এখানে ক্যারিয়ার গড়া খুবই কষ্টকর, কারনে এখানে মানুষকে মেকাপ আর্টিস্ট হিসেবে দেখার চেয়ে পার্লারআলী হিসেবেই ধরে, তাই যদি এই প্ল্যাটফরমে টিকে থাকতে চাও, তবে নিজেকে শক্ত করতে হবে, যে যাই বলুক কান দেয়া যাবে না, কারন কষ্ট না করলে তো কেষ্ট মিলে না তাই না। ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *