বিকাল ৩:৫৪ মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেয়া হবে: শেহবাজ শরীফ

ডেস্ক রিপোর্ট :

ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি ভারতীয় হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিশোধের ঘোষণা দেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। ফ্রান্সের গোয়েন্দা সূত্র অন্তত একটি রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে পারমাণবিক যু,দ্ধের আ,শঙ্কা রয়েছে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক ও নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *