বিকাল ৩:৫৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম হাসান শিল্প জগতের কাদা: স্নিগ্ধা

বিনোদন  প্রতিবেদক : ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহশিল্পীর আনা ধর্ষণের হুমকির অভিযোগে সরগরম মিডিয়া। প্রিয়াংকা নামের একজন অভিনেত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা একটি প্রেস কনফারেন্সও করেছেন। কিন্তু এর পরেও শামীম হাসান সরকারকে নিয়ে ক্ষোভে ফুঁসছে টিভি মিডিয়ার লোকজন। বিশেষ করে নারী কর্মীদের কেউ কেউ এই অভিনেতার এমন আচরণে নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন। এদেরই একজন ছোটপর্দার অভিনেত্রী স্নিগ্ধা হোসেইন। তিনি সহকর্মী অভিনেতা শামীম হাসান সরকারের কৃতকর্মের সমালোচনা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টটি এখানে তুলে ধরা হলো।

শুরুতেই স্নিগ্ধা লিখেছেন – এদের মতো লোকদের শিল্প সংস্কৃতি জগৎ থেকে বহিষ্কার করা উচিত। এরা আসলেই প্রকৃতপক্ষে শিল্পী হতে পারেনি। একজন শিল্পীর হতে হবে ভদ্র – নরম স্বভাবের, বিনয়ী। যে কিনা ডিরেক্টর ভাইদের, সহকর্মী ভাই – বোনদের অসম্মান করে কথা বলে, প্রোডাকশনের ভাইদের গায়ে হাত তুলে, ক্যামেরার ভাইদেরকে অসম্মান করে, মেকাপ আর্টিস্ট ভাইদের অসম্মান করে সে কীভাবে এখন শিল্পীর কাতারে পরে আমার মাথাতেই আসে না। আর একটার পর একটা অন্যায় করার পরেও আমাদের সম্মানিত ডিরেক্টর – প্রডিউসার ভাইরা তাকে নিয়েই নাটক বানিয়ে যাচ্ছেন। কেনো ? আমাদের দেশে কি আরো ভালো অভিনেতা নেই ? শামীম হাসান সরকারের মত একজন বেয়াদবকে নিয়ে নাটক কেন বানাতেই হবে ???

এরপর স্নিগ্ধা হোসেইন আরও লিখেন – যার মধ্যে একজন ভালো অভিনেতা হওয়ার কোনো গুণাবলী দেখা যায় না। আমাদের সংস্কৃতি জগতের জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি সম্মানিত ডিরেক্টর – প্রডিউসার ভাইদের, সিনিয়র অভিনেতা – অভিনেত্রী ভাই – বোনদের এবং বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একে মাথায় তুলে না নেচে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। এর মতো অভিনেতা আমাদের শিল্প জগতের জন্য কাঁদা, যে কাঁদা আমাদের শরীরে লাগলে আমরাই নোংরা হবো। গায়ে দাগ সবারই লাগবে। সে একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, তার চিকিৎসা দরকার। ধন্যবাদ। 🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *