
বিনোদন ডেস্ক রিপোর্ট :
‘মুজিব’ সিনেমায় অভিনয়ের পর আলোচনায় থাকা অভিনেতা আরিফিন শুভ জানালেন, তার কোনো ব্যবসা বা ব্যাকআপ নেই। বর্তমানে ভারতে ‘জ্যাজ সিটি’ নামের হিন্দি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ বলেন, “আমি সচেতনভাবে অরাজনৈতিক। শুধু অভিনয়টাই করি।” ফেসবুককে ‘হেট মেশিন’ আখ্যা দিয়ে বলেন, “লোকজন অন্যের নিন্দা করে শান্তি খোঁজে, অথচ তারা আমার বাস্তব পরিস্থিতি জানে না।”