
উত্তরা প্রতিনিধি :
উত্তরাতে আজ ০৫ মে পরশমণি ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি। চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন।”
এই স্লোগানকে সামনে রেখে উত্তরার ১০নং সেক্টর সংলগ্ন স্লুইজ গেইট থেকে কামারপাড়া পর্যন্ত সবুজ বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উক্ত মহতি কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ- জনাব মো: নূরউদ্দিন সোহাগ, ভাইস প্রিন্সিপাল (প্রশাসন)- জনাব মো: জাহিদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল- জনাব মো: মুজিবুর রহমান ও মো: জিয়াউল হক রাজু, ইনচার্জ- জনাব এস.এম. নাসির উদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা ১০নং সেক্টর সবুজ বনায়ন কর্মসূচির নেতৃবৃন্দ।
প্রকৃতির এক অনন্য উপহার গাছ। গাছ আমাদের সকলের পরম বন্ধু। তাই একটি গাছ কাটলে অন্ততপক্ষে দুইটি গাছ লাগাবো, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাই গাছ লাগানোর অঙ্গীকার করেন। সবুজে সবুজে ভরে তুলি আমাদের এই সুন্দর পৃথিবী।