
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা আরও জোরদার করেছে ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথ টহল শুরু করেছে। এনএফআর-এর রেলপথের সীমান্তবর্তী এলাকায় এসব টহল দেয়া হচ্ছে, যাতে রেলওয়ের সম্পদ ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা যায়। রেলপথের নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিএসএফ, জিআরপি এবং আরপিএফ একসঙ্গে কাজ করছে।
অপরদিকে, বাংলাদেশে গত বছর থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কিছু বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার খবরও পাওয়া গেছে।