বিকাল ৩:৪৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—সৈনিক রমজান (বুকে ও পায়ে আঘাত), সৈনিক সৈকত (কপাল, মাথা ও বাম হাতে আঘাত), সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও সৈনিক মেহেদী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয়রাও দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *