সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জম্মু ও কাশ্মীরে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে এক সেনা কর্মকর্তা সহ নিহত ৩

 

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

ভারতের জম্মু ও কাশ্মীরে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার একটি তুষার-আবদ্ধ এলাকায় অভিযানের সময় দুইজন নিহত হন। এর আগে শুক্রবার একজনকে হত্যা করে ভারতীয় বাহিনী।
সরকারী সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার নিহত ব্যক্তিরা পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেএম) সংগঠনের সাথে জড়িত ছিল। এদের মধ্যে একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহও অন্তর্ভুক্ত দাবি ভারতের। নিহত সেনা কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *