
ডেস্ক রিপোর্ট :
ঈদ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসক ডা: আবদুল্লাহ আল মামুন। তিনি গাজীপুরে বসবাসকারী সকল নাগরিকদের সহ বিশ্বের সকল মুসলিম ভাই- বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন” রমজানের পবিত্রতা ও সংযম আমাদেরকে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার শিক্ষা দেয়। ঈদুল ফিতর হলো এই ত্যাগ ও সংযমের প্রতিদান, যা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, ঈদের এই পবিত্র উপলক্ষ্যে আমরা একে অপরের পাশে দাঁড়াই, দুঃখী-অসহায় মানুষের মুখে হাসি ফোটাই এবং সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করি।