
ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ীদের বর সংগঠন বারবিডার সাংগঠনিক সম্পাদক এবং রিকন্ডিশন্ড গাড়ি শোরুম “কার সিটির” মালিক মো: জোবায়ের রহমান বাংলাদেশর সকল রিকন্ডিশন্ড গাড়ির শো রুমের মালিক,কর্মকর্তা, কর্মচারীসহ দেশের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন,রমজানের পবিত্রতা, আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে যে শিক্ষা আমরা অর্জন করেছি, সেই শিক্ষার আলোকে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই হোক আমাদের অঙ্গীকার। ঈদের আনন্দ সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দে শামিল করি।
আল্লাহ আমাদের সবাইকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। ঈদ মোবারক!