
ডেস্ক রিপোর্ট :
সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ বিল্লাল হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারাদেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে। রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করি।”
তিনি আরও বলেন, “দেশের এই সংকটময় সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদ শুধু উৎসবের নাম নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার শিক্ষাও দেয়।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।