রাত ৮:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেকড়ের সন্ধান এসএসসি ২০০১, বাংলাদেশ কর্তৃক আয়োজিত এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি :

শেকড়ের সন্ধানে (এসএসসি ২০০১,বাংলাদেশ) কর্তৃক আয়োজিত এতিম ও হাফেজদের সম্মানে ২১ রমজান ২২ মার্চ উত্তরার আজমপুরের কাঁচা বাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিম খানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেকড়ের সন্ধান (এসএসসি ২০০১,বাংলাদেশ) গ্রুপের এডমিন আকতার হোসেন সোয়েব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাভেল খান, ডা: মারুফ হোসেন, মনিরুল ইসলাম রাজিব, নুরুদ্দীন সোহাগ,রমজান মাহমুদ রানা, বিপ্লব হোসেন,রনি রহমান, তনয় খান,আজিমুল ইসলাম,সুমন,নিপু,রহিম বাদশা,হানিফ মিয়া, কায়সার,প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র মাদ্রাসার শিক্ষকের দোয়া পরিচালনা দেশ ও দেশের বাইরে সকল মুসলিম ভাই- বোনদের জন্য এবং ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে শতাধিক এতিম ও হাফেজদের সম্মানে  ইফতার করানোর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *