সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচ মিরসরায়ের আয়োজনে এতিম ও হাফেজদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :

বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচ মীরসরাই উপজেলা কতৃক আয়োজিত এতিম ও হাফেজদের সম্মানে ২০ রমজান ২১ মার্চ মিরসরাই অডিটোরিয়াম হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শান্তির হাট মাদ্রাসার আজাদ মঞ্জুর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়। বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ মিরসরাই উপজেলার এডমিন ডা: মাজহারুল আনোয়ারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের এডমিন নজরুল ইসলাম মামুন,শহিদুল ইসলাম,মোসলে উদ্দিন মসলু,জাহিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া মিরসরাই উপজেলার এসএসসি ২০০১ সালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা পাশ করেছেন তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হযরত মাওলানা সাইদুল ইসলামের দোয়া পরিচালনা দেশ ও দেশের বাইরে সকল মুসলিম ভাই- বোনদের জন্য এবং ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে শতাধিক এতিম ও হাফেজদের সম্মানে  ইফতার করানোর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *