রাত ৩:২৬ মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

টঙ্গী প্রতিনিধি :

৮ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভার  আয়োজন  করা হয়।  বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার  সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের  সহ সভাপতি আকলিমা আক্তার ডলি, সাধারণ সম্পাদক রীতা ব্রহ্ম, সহ সাধারণ সম্পাদক নূরজাহান, সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা, শিক্ষক নিজাম উদ্দিন ও আ স ম জাকারিয়া এবং কারিতাশ প্রজেক্ট এর বারাকা ফিমেল ড্রপ_ ইন সেন্টার এর রত্না পেরেরা প্রমুখ।  সভায় কবিতা আবৃত্তি করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুশবুন্নাহার। বক্তারা পরিবারে কর্মক্ষেত্রে তথা রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি জানান এবং গার্মেন্টসে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার জোরালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *