রাত ৮:৫১ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তবে কি ভেঙেই যাচ্ছে গোবিন্দ-সুনীতার সংসার

বিনোদন  প্রতিবেদক : বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডি তারকা গোবিন্দ ও সুনীতা’র দাম্পত্য জীবন এখন আর নাকি ঠিকঠাক নেই। এমনও শোনা গিয়েছিল, গোবিন্দ তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এখন আবার শোনা যাচ্ছে, তারা দুজনেই তাদের ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দ’র বিবাহ বহির্ভূত সম্পর্ক।

বলিউডে জোর গুঞ্জন – গোবিন্দ ও সুনীতা’র এই বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন ত্রিশ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রী। তবে গোবিন্দ বা সুনীতা’র পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। সবটাই এখনও পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

জানা যায়, সুনীতা আহুজা’র সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। সুনীতা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না। গোবিন্দ – সুনীতা’র। বসবাস আলাদা। দুই সন্তানকে নিয়ে সুনীতা থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন তার স্বামী গোবিন্দ।

মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দ’র সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতা’র। এই দম্পতি দুই সন্তানের বাবা – মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের সময় তাদের দুজনেরই বয়স ছিল বড্ড কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *