রাত ৮:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিডিয়াকে নেশা থেকে পেশা হিসেবে বেছে নিয়েছি’ :- বিকি রাফি

মিডিয়াতে কাস্টিং ডিরেক্টর একটা গুরুত্বপূর্ণ অংশ। নাটক,বিজ্ঞাপন ও চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের অভিনেতা- অভিনেত্রী ও মডেল সিলেক্ট করতে একজন কাস্টিং ডিরেক্টর কাজ করে যায়। আজ কাস্টিং ডিরেক্টর বিকি রাফি ‘আপনার সংবাদ’ এর প্রতিবেদকের সাথে আলোচনা করেন।

১। মিডিয়াতে আসার শুরুটা কীভাবে?

উত্তর: হঠাৎ  একদিন উত্তরা তে বাবার সাথে ঘুরতে গিয়ে নিজের মধ্যে একটা সখ জাগে আমিও একদিন ওদের মত অ্যাক্টর হব।কিছুদিন যাবার পর আমার সাথে পরিচয় হয় এক প্রোডাকশন ম্যানেজারের সাথে -মিলন ভাই তার থেকে শুনি কাস্টিং ডিরেক্টর মিশকাত শরীফ -ভাই নাকি নতুনদের অভিনয় সুযোগ দেয় তারপর ওনার ফোন নাম্বার নিয়ে তার সাথে আমি পরিচয় হই সে খুব ভালো মানুষ ছিল এবং তার কাজ থেকে আমি অভিনয় য়ের জন্য ছোটখাটো সাপোর্টিং আর্টিস্ট হিসেবে অনেক বিজ্ঞাপন সুযোগ পাই এবং তার কাছ থেকে আমি মিডিয়ার অনেক কাজ শিখি এভাবে ২০১০ থেকেই মিডিয়াতে পথ চলা আমার।

২। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন?

উত্তর: সবার সাথে  ঘুরতে খুব পছন্দ করি – বাংলাদেশের নাটক মুভি দেখতে পছন্দ করি –
শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে,
ফ্যামিলিকে সময় দেই সব সময়,সারাদিন শুটিং এই থাকতে পছন্দ করি,ব্যস্ততার জন্য বন্ধুদের সাথে আড্ডার সময় হয়ে ওঠে না, বন্ধুদের খুব মিস করি ,
বেশ করে আমার সব থেকে প্রিয় বন্ধু মাহাদী, ফারদিন,
আমার ফ্যামিলির সাথে বেশি সময় দেই।।

৩। কাস্টিং ডিরেক্টর না হলে কি হতেন?

উত্তর : ছোটবেলার ইচ্ছে মেডিসিন ডাক্তার হব কিন্তু শুটিং আর বন্ধুদের সাথে আড্ডায় পড়ে,ঠিকমতো পড়াশোনা করতে পারিনি,মিডিয়ায় নিয়ে পড়ে থাকতাম সারাদিন, এত বেশি ঘোরাফেরা আড্ডা, শুটিং, আবার
২০১৫ সালে বিয়ে, শুটিংয়ের কাজে গিয়ে মানুষের ভালোবাসা, সম্মান, প্রতিদিন পিকনিকের মত শুটিংয়ে আনন্দ করা, নানান জায়গায় ঘোরাফেরা,এক আনন্দের নেশায় পড়েছিলাম সারাদিন,ডাক্তারি পড়তে পারেনি – মিডিয়াতে কাজ করতে করতে,মিডিয়াতেই নেশা থেকে এক পেশা হয়ে ওঠা।

৪। বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত?

উত্তর :বর্তমানে ঈদের নাটক,বেশ কিছু বিজ্ঞাপন, শুটিংয়ের কাজে ব্যস্ত থাকি বেশি।

৫। নতুন যারা মিডিয়াতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন?

উত্তর : নিজেকে প্রমাণ করার সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আবর্তমানে আমাদের এই মিডিয়া সেক্টর। আগের তুলনায় বর্তমানে ইন্টারনেটের অবদানে খুবই দ্রুত সময়ে সফলতা পাওয়া সম্ভব যার আগে এই সুবিধাটি ছিল না।শুধুমাত্র নতুনদের সময়োপযোগী সিদ্ধান্ত ও সঠিক কারো হাত ধরেই খুব দ্রুততম সময়ে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব। দৃঢ় মনোবল কঠিন অধ্যবসায় আর মনোযোগী হলেই সফলতা পাওয়া যায়।
আর পেশা হিসেবে বর্তমানে খুবই ভালো সম্মানের সাথে এখানে আপনারা কাজ করতে পারেন। এবং বিভিন্ন থিয়েটারে ভর্তি হতে পারেন, নতুনদের জন্য সর্বদাই আমার সহযোগিতা থাকবে ইনশাল্লাহ।

৬। দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন?

উত্তর: দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই
বাংলাদেশে সিনেমা, নাটক, এগুলো বেশি বেশি দেখবেন , হলে গিয়ে টিকেট কিনে, ছবি দেখবেন,দেশে এখন সুন্দর সুন্দর, শিক্ষানীয়, সুন্দর ছবি বের হয় নাটক বের হয়,
বাংলাদেশের মিডিয়া বর্তমানে অনেক এগিয়ে আছে, আপনারা বেশি নাটক ও মুভি দেখবেন তাতেই আমাদের সার্থকতা। আর শুধুমাত্র আপনাদের সহযোগিতা ধারাই আমাদের বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি সর্বদা থাকবে প্রাণবন্ত। দেশীয় সুস্থ বিনোদন দেখুন আর সর্বদা আমাদেরকে নতুন নতুন ভালো কিছু শিক্ষামূলক ও বিনোদনমূলক কিছু উপহার দিতে সহযোগিতা করুন

৪ Responses

  1. রাফি ভাই ভালো মনেরও মানুষ তার মধ্যে অহংকার বিষয়টা কাজ করে না | তার হাত দিয়ে আজ অনেকেই মিডিয়াতে প্রশংসিত হয়েছে | রাফি ভাই আপনার জন্য দোয়া রাইলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *