রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টংগীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে ইদ উপহার বিতরণ

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধিঃ-
টঙ্গীস্হ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে
ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল গতকাল শনিবার বিকেলে সমন্বয় পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীস্হ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সভাপতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাতেমের পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক সফল মেয়র,গাজীপুর সিটি করপোরেশনের স্বপ্ন দষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। সার্বিক ব্যবস্থাপনায় টঙ্গীস্হ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ মনির আহম্মেদ, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের প্রভাবশালী নেতা, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম,টঙ্গীস্হ বৃহত্তর ময়মনসিংহ সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দিন মাস্টার, কার্যকরী সভাপতি জরিফ আহমেদ মন্টু ডিলার, সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান শহীদ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নুরু, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, এম জালাল মাহমুদ, কোষাধক্ষ্য হারুনু অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সাজ্জাদ, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ-সাধারণ সম্পাদক হাজী জহিরুল ইসলাম জহির শিকদার, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম পলাশ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন গাজি, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে গরিব অসহায় নির্ণয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *