সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার নায়িকা হয়ে বলিউডে নিম্রত কৌর

 

বিনোদন  প্রতিবেদক : পাঞ্জাবি ছবিতে অভিনয় করে বড়পর্দায় অভিষেক হয়েছে নিম্রত কৌর আহলুওয়ালিয়ার। এখন শোনা যাচ্ছে সেক্সী ফিগারের এই নায়িকা বলিউডে পা রাখতে যাচ্ছেন। জানা গেছে, বলিউডে তার অভিষেক হবে সুপারহিট উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মার নায়িকা হয়ে।ব্লকবাস্টার কমেডি ‘কিস কিস কো পেয়ার কারো’ ছবির সিক্যুয়েলে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন নিম্রত ও কপিল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘নিম্রত কৌর আহলুওয়ালিয়া ‘‘কিস কিস কো পেয়ার কারো ২’ ছবির কাস্টে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে তার নাম ছবিটির জন্য শক্তিশালীভাবেই উচ্চারিত হচ্ছে।

নিম্রতের জনপ্রিয়তা এবং আর্কষণীয় সৌন্দর্য – ফিগারের কারণে তাকেই যোগ্য হিসেবে ভাবছেন কপিল শর্মাও। তবে এখনও ছবিটির ব্যাপারে আনুষ্ঠানিক কিছু ঘোষণা হয়নি। খুব শীঘ্রি নাকি বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *