রাত ২:২৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন জেলার পাঠাগার আন্দোলনের সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত হলো ” ঢাকা পাঠাগার আন্দোলন ২০২৫”

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
গতকাল ২৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ, শনিবার ঢাকার তোপখানা রোডে (সচিবালয়ের বিপরীত পাশে) অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অর্ধশতাধিক পাঠাগারের সংগঠকদের নিয়ে বাংলাদেশ সেন্টার ইনক্, নিউইয়র্ক এর আয়োজনে অনুষ্ঠিত হয় “ঢাকা পাঠাগার সম্মেলন ২০২৫”। পাঠাগার আন্দোলনের অন্যতম সংগঠক শেখ সিরাজুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন সংগঠকরা নিজ নিজ বক্তব্যে পাঠাগার নির্মাণে তাদের বিভিন্ন পরিশ্রম ও আগামীর সম্ভাবনার কথা তুলে ধরেন। সকল বক্তাই আয়োজক শেখ সিরাজুল ইসলামের পাঠাগার আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে উনারা আরও উল্লেখ করেন যে, সুদূর আমেরিকাতে থেকেও উনি নিয়মিত পাঠাগারগুলোর সংগঠকদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং বই প্রদান ও অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। পিরোজপুরের শ্রী শ্রী হরিগুরু চাঁদ মথুয়া মিশন পাঠাগারের সংগঠক নিরঞ্জন মিত্রের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা বক্তব্য প্রদান করেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বইবন্ধু কাজী ইমদাদুল হক খোকনসহ উপস্থিত মান্যবর শুভাধ্যায়ী উপসচিব, ডাক্তার, লেখক, পাঠক, সমাজসেবকগণ। সমাবেশ স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা শেখ সিরাজুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বৃহৎ আকারে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঠাগারগুলোর সংগঠকদের নিয়ে আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সকলের মুখে ছিল একটিই স্লোগান, ” বই পড়ে কেউ দেউলিয়া হয়নি, হবও না।”

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *