দুপুর ১২:৩১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতের ক্ষয় হলে কি করবেন: ডা: সুলতানা তানিয়া জাহান

 

দাঁত আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ অংশ। আজ দাঁতের ক্ষয়ের উপর গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন ডা: সুলতানা তানিয়া জাহান।

দাঁতের ক্ষয়ঃ
দাঁতের সমস্যায় কম বেশি সবাই ভোগেন। একটু অসতর্ক হলেই দাঁতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় জটিল সমস্যা। গ্রাম বাংলায় যাকে দাঁতে পোকা বলে অভিহিত করা হয়।

প্রকৃতপক্ষে দাঁতে পোকা বলে কিছুই নেই। এক ধরনের ব্যাকটেরিয়া ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী।

কী করবেনঃ

দাঁতে গর্ত দেখা দেওয়া মাত্র দেরি না করে শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করে নেওয়া উচিত। ডেন্টাল ক্যারিজ যদি ধীরে ধীরে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসা ব্যবস্থাও জটিল হয়ে পড়ে।

ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইটকিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়। রুট ক্যানেল চিকিৎসা করা দাঁতে ক্রাউন বা মুকুট বসাতে দেরি করা উচিত নয়।

ডেন্টাল ক্যারিজ প্রতিরোধে ব্যালেন্সড ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে। তাছাড়া এমন টুথপেস্ট ব্যবহার করতে হবে যা এনামেল রিপেয়ার করে। চিনিযুক্ত পানীয় বা আঠালো খাবার, অযুক্ত খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলতে হবে বা খাওয়ার পর কুলি করে মুখ ধুয়ে ফেলতে হবে।

শুধু ব্রাশ করলেই হবে না, সুতা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁক পরিষ্কার করতে হবে। পাশাপাশি নিয়মিত (বছরে অন্তত দুবার) নিবন্ধিত ডেন্টাল সার্জন ( বিএমডিসি)দ্বারা দাঁত পরীক্ষা করাতে হবে।
ধন্যবাদ
ডাঃসুলতানা তানিয়া জাহান
ডেন্টাল সার্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *