
টঙ্গী প্রতিনিধি : ৪ ডিসেম্বর সকাল ১১ টায় টঙ্গীর মধুমিতা রোডের দরবার শরীফের বিল্ডিংয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এজেন্টনব্যাংকিং এর মধুমিতার এজেন্ট প্রধান আবুল বাশারের সঞ্চালনায় আলোচনা করেন ব্যাংক এশিয়ার টঙ্গীর হেড অফ ব্রাঞ্চ জনাব মো: সাইফুল ইসলাম লস্কর, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট ব্যাংকিং জনাব মো: আবু সাইদ মিয়া গাজীপুর জোনাল ব্যবস্থাপক জনাব মো: নজরুল ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর এর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আমান উল্লাহ আমান,ব্যাংক এশিয়ার অফিসার মো: জিয়াউর রহমান, মো: সামিরুল ইসলাম, খাদেমুল কাওছার, মো: আওলাদ হোসেন, ব্যাংক এশিয়ার গ্রাহক মো: মোর্তোজাসহ প্রমুখ । দরবার শরীফ মসজিদের ইমাম কাজী নুর নবীর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।