বিকাল ৪:১২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি নেই দিব্যা’র

বিনোদন  প্রতিবেদক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী দিব্যা প্রভা অভিনীত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গেলো শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। চলতি বছর কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছিল পায়েল কাপাডিয়া পরিচালিত এই ছবিটি। তবে এর একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে। যা নিয়েই তৈরি হয়েছে আলোচনা – সমালোচনা। ওই দৃশ্যে অভিনয় করে তাই দিব্যাও আলোচিত – সমালোচিত।

জানা যায়, ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র এটি, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নিয়েছিল। আর জিতেছিল গুরুত্বপূর্ণ পুরস্কার। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ তৈরি হয়েছে ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায়। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন। এই ছবিতে চরিত্রের প্রয়োজনে একটি দৃশ্যে নগ্ন হয়েছেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তার অভিনীত দৃশ্যটিই অনলাইনে ফাঁস হয়েছে।

দৃশ্যটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, নগ্নতা কোনো বিষয় না, এটি ছবির কাহিনীর গুরুত্বপূর্ণবিষয়। এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ছবিটির বার্তা অনেকেই বুঝতে পারেননি। তারা কেবল ওই দৃশ্যটি নিয়েই কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প ও চরিত্রই প্রাধান্য পায়, অন্য কিছু না।

ছবিটির ওই দৃশ্যের শুটিংয়ের সময় কেবল অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন – এমনটাই জানান দিব্যা। দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও জানান তিনি। এই অভিনেত্রী মনে করেন, ছটির গল্প বলা, নির্মাণ এবং সব মিলিয়ে যে বার্তা দিতে চেয়েছেন পরিচালক, সেটা তরুণ প্রজন্মের দর্শকের ভালো লাগবে। এই প্রসঙ্গে তিনি বলেন, অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শকেরা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আনন্দিত। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত ছবিতে অভিনয় করেছি; সস্তা জনপ্রিয়তার জন্য আমার পর্দায় নগ্ন হওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টেক অফ’ নামের ছবিতে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন দিব্যা প্রভু। মহেশ নারায়নানের ‘আরিইপ্পু’ ছবিটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০২২ সালে এই ছবিটির জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *