
বিনোদন ডেস্ক :
জাহিদ আশিক অভিনীত এবং আলিফ খান পরিচালিত নাটক ” প্রবাসী টাকার খনি ” রিলিজ হচ্ছে আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় শুধুমাত্র Kirtankhola Production ইউটিউব চ্যানেলে। পরিচালকের সাথে যোগাযোগ করে জানা গেছে, নাটকের গল্পটি একজন প্রবাসীর গল্পে এগিয়ে যাবে এবং গল্পে দেখা যাবে একজন প্রবাসী তার পরিবারের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে। নাটকটিতে জাহিদ আশিক ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মৌমিতা বিশ্বাস মনি, আলপনা দুলারি, শাকিল খান, শারমিন লিয়া, আহনাফ আবিদ দোহা সহ আরও অনেকে। নাটকটি সম্পর্কে পরিচালক আলিফ খান বলেন, প্রবাসীর গল্পে সবাই কাজ করে আমি চেষ্টা করেছি প্রবাসীর একটা ভিন্ন গল্প মানুষকে দেখানোর। বাকিটা অডিয়েন্স দেখার পর মন্তব্য করবে। আমি বেশ আশাবাদী নাটকটি নিয়ে। আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টা থেকে Kirtankhola Production ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।