দুপুর ২:১২ মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিসআ’র গাজীপুর মহানগর শাখার সভাপতি জাহিদ,সম্পাদক জসিম

সংবাদ বিজ্ঞপ্তি :

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’র গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মো: মোস্তাক ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’র আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও সদস্য সচিব তানজিদ সোহরাব আগামী ১ বছরের জন্য নিসআ’র গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেন। আগামী ১ মাসের মধ্যে উক্ত কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *