বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের গোলার বিগ্রেডের দপ্তরে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশকিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।এদিন হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউশা রকেট ছুঁড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে।

জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে, তারা ইসরায়েলের মায়ান বারুচ সামরিক ঘাঁটি, জাবাদিন ব্যারাক এবং ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আল-মুতালা শহরের বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *