সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পালিয়ে যাওয়ার সময় আটক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ

সিলেট প্রতিনিধি :

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপত ও সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর বিওপির ১২৯২ পিলারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *