
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ধানমন্ডিতে বগুড়া জেলার সোনাতলা উপজেলা নাগরিক কমিটির এক মত বিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির আহবায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আহমেদ খান, সোনাতলা উপজেলা নাগরিক কমিটি ঢাকার সমন্বয়কারী সাজু আহমেদ, কৃষিবিদ এনামুল হক, এ্যাড. মশিউর রহমান, এ্যাড. আব্দুল মালেক, সোহেল রানা খান, শাহিদুল ইসলাম মিলন, সিজুল ইসলাম, মাহফুজুল ইসলাম প্রমুখ। সভায় অতিথিরা সোনাতলার সার্বিক উন্নয়নে কমিটির সদস্য ভূমিকা এবং করণীয় আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অরূপ কুমার গোস্বামী এ বিষয়ে উপস্থিত সদস্যদের গুরুত্বপুর্ণ নির্দেশনা দেন। এছাড়া সভায় অচিরেই সোনাতলা উপজেলা নাগরিক কমিটির এজিএম সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহেল আহমেদ খান।