সন্ধ্যা ৬:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণ

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানার বিভিন্ন এলাকায় পূবাইল থানা জামায়াতে ইসলামের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্দেশনায় অনুযায়ী বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর খাইরুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ চরমভাবে বিপর্যস্ত। শহর আজ বসবাসের অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাইকে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহবান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ্যাড শামীম, ডাঃ জিল্লুর রহমান, মোঃ সোয়েব, সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *