বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রকলার মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করতে চাই : আনতারা আনিকা

আনতারা আনিকা স্টেট ইউনিভার্সিটির ফার্মেসী ডিপার্টমেন্টের ছাত্রী হয়েও চিত্রকলাকে পেশা হিসেবে বেছে নিয়ে অনলাইনের মাধ্যমে তার চিত্রকর্মগুলো দেশ ও দেশের বাইরে বিক্রি করছেন। এভাবেই নিজেকে চিত্রশিল্পী হিসেবে নিজেকে জাহির করছেন। সম্প্রতি আপনার সংবাদ এর সাথে তার চিত্রকর্ম নিয়ে আলোচনায় তা তুলে ধরা হলো।

 

১।সাম্প্রতিক সময়ে চিত্রকলায় বাংলাদেশ কিভাবে ফুটে উঠেছে?

আনতারা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চিত্রকলায় সমাজের বিভিন্ন দিক, সংস্কৃতি, প্রকৃতি এবং রাজনীতির প্রতিফলন দেখা যায়। সমসাময়িক চিত্রকলায় শিল্পীরা সামাজিক অসঙ্গতি, নারীর অধিকার, স্বাধীনতা যুদ্ধ, এবং গ্রামীণ জীবনের চিত্র ফুটিয়ে তুলছেন। ডিজিটাল আর্টের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে চিত্রকলায় প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি পেয়েছে।

২। আপনার তুলিতে দেশের মুভমেন্ট গুলো কতটা জায়গা নিয়েছে?

আনতারা : একজন  শিল্পী হিসেবে দেশের বিভিন্ন মুভমেন্ট আমার চিত্রকলা এবং শিল্পকর্মে বিশেষভাবে জায়গা পেয়েছে। ১ দফা আন্দোলনের সময় আমি এই মুভমেন্ট নিয়ে আর্ট করেছি এবং আমার কাজের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সামাজিক অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই প্রচেষ্টা অনেককে অনুপ্রাণিত করেছে এবং ব্যাপক প্রশংসা পেয়েছে। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনগুলো আমার কাজের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি।

৩।একজন শিল্পী হিসেবে চিত্রকলা কি আয়ের মাধ্যম হতে পারে কি?

আনতারা: হ্যাঁ, চিত্রকলা আয়ের একটি মাধ্যম হতে পারে। অনেক শিল্পী তাদের কাজ বিক্রি করে আয় করছেন। এছাড়াও, বিভিন্ন গ্যালারি, প্রদর্শনী, এবং আর্ট শোতে অংশগ্রহণ করে আয় করা যায়। অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেও চিত্রকলা বিক্রি করে আয়ের সুযোগ রয়েছে।

৪।আপনি তো জেনারেল পড়াশোনা করছেন তাহলে চিত্রশিল্প টাকে বেছে নিলেন কেন?

আনতারা: জেনারেল পড়াশোনা করলেও চিত্রশিল্প আমার একটি আবেগ এবং সৃজনশীলতা প্রকাশের মাধ্যম। আমার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো চিত্রকলার মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসি, যা আমার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে।

৫। আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

আনতারা: আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে চিত্রকলার মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরা এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *