রাত ১০:৫৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় জায়েদ খানের সদস্য পদ স্থগিত

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার বিকাল  ৪টা নাগাদ আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্তটি জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সাইমন সাদিক  বলেন, আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদ্য পদ স্থগিত করা হলো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাইমন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *