সন্ধ্যা ৬:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকা ২০২৪ আর্জেন্টিনার অবিস্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :

আজ সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হয় কলম্বিয়ার ফ্লোরিডার উপকণ্ঠে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

স্টেডিয়াম জুরে পুরো ম্যাচ উত্তেজনায় ভরপুর ছিলো। যদিওবা দর্শকদের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট পর খেলা শুরু হয়। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে ২২ নম্বর প্লেয়ার লাউতারো মার্টিনেজের এর গোলে জয় পেলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে ১-০ গোলের ব্যবধানে জয় পেলো আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে কলম্বিয়ার দুর্দান্ত পারফমেন্সে বিপর্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিলো কলম্বিয়া। খেলার শুরুর ২০ মিনিট পেরিয়ে গেলে আর্জেন্টিনা ফিরে আসে তাদের আসল রুপে এবং তারাও আক্রমণ চালায় কলম্বিয়ার গোল পোস্টে।

ম্যাচের শুরুতে ফাউলের পরিমাণ কম হলেও হাফ টাইমের আগে ফাউলের পরিমাণ বেড়ে যায়। আর এতে কিছুটা চোট পায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার লিওনেল মেসি। হাফ টাইমের পরে চোটের কারণে মেসিকে শেষ পর্যন্ত মাঠ থেকে উঠে যেতে হয়।

৯৪ মিনিট খেলা গড়ানোর পর কোনো দল গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয়। অতিরিক্ত প্রথম ১৫ মিনিটে কোনো গোল না হলেও পরে ১১২ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল দেয় ২২ নম্বর প্লেয়ার লাউতারো মার্টিনেজ। অবশেষে কোপা আমেরিকা ২০২৪ এর জয়ের খাতায় নাম লিখলো আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *