রাত ১২:২৯ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ১৮ কেজি চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা জব্দ

বরগুনা প্রতিনিধি :
বরগুনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৮ কেজি চা পাতার সঙ্গে পাঠানো হয়েছে ৮ কেজি গাঁজা। অভিনব কায়দায় পরিবহণ করার সময় এমন একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোসা. কাকলী আক্তার (৩১) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের মো. বেলাল বয়াতির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বস্তার মধ্যে ৫০ প্যাকেট চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা পরিবহণের সময় ওই নারীকে আটক করে পুলিশ। জব্দ গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। মাদকের এ চালানটি কোথা থেকে এসেছে তার তথ্য আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তবে আমাদের ধারণা, এ চালানটি কুমিল্লা বা কক্সবাজার থেকে আসতে পারে।

এ ঘটনায় তদন্তের পাশাপাশি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *