বিকাল ৫:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হুতিদের হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে হুতিরা। এরপর লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে। এ বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে হামলা চালিয়ে আসছে। এরপরও থামানো যায়নি তাদের। তাদের থামাতে সৌদির আরবের ধরনা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা।

হুতিরা জানিয়েছে, পশ্চিমাদের কথায় সৌদির আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *