রাত ১০:৫৬ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল জেলা প্রশাসকের বিদায় জনিত সম্বর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক :নড়াইল জেলা সাহিত্য পরিষদ ও রবিশংকর সংগীত বিদ্যালয়,নড়াইলের,সভাপতি এবং জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান -এর বদলী জনিত বিদায়ী সম্বর্ধনা বৈঠক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১লা এপ্রিল ২০২৩ খ্রি:তারিখ বিকেল ৩-৩০মিনিটে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় সাহিত্য পরিষদের একনিষ্ঠ কর্মীরা আবেগঘন ভাবে নিজের বক্তব্য উপস্থাপন করেন। প্রায় দেড়ঘন্টা ব্যাপী অনুষ্ঠানের পুরোটাই মানসিক আবেগ কম্পন ব্যাপ্ত ছিলো। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যারও আবেগকম্পিত উচ্চারণে সংস্কৃতিসেবীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জীবনের বাকি সময় নড়াইল জেলা সাহিত্য পরিষদের স্মৃতি মনে রাখবেন বলে মানসিক ইচ্ছা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ অব মো রওশান আলী,সাধারণ সম্পাদক, সাহিত্য পরিষদ, নড়াইল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *