রাত ১০:৪৬ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার :

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।

এর আগে বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন। এসময় খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বাসা পর্যন্ত আসেন।
গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়া শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। এরপর ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *