বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের গণতন্ত্র অকার্যকর করার চেষ্টা করছে ভারত : জয়নাল আবেদীন ফারুক

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের গণতন্ত্র অকার্যকরের চেষ্টা করছে ভারত।
দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল জনগণ মানবে না- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ জুন) প্রেসক্লাবের সামনে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান নেই ভারতের । দেশটির সাথে অসম চুক্তি বাতিল এবং রেলমন্ত্রী সহ সরকারকে পদত্যাগের আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। তিস্তার পানি আনতে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র হত্যা করেছে সরকার। নির্যাতন নিপীড়ন করে আন্দোলন ঠেকানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *