ভোর ৫:২৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেকড়ের সন্ধান এসএসসি ২০০১ বাংলাদেশ, এর উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার : ৭ জুন শুক্রবার উত্তরার ৬ সেক্টরে ১০ রোডে শেকড়ের সন্ধান এসএসসি ২০০১ বাংলাদেশ এর আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন ও কিউর এন্ড কেয়ার ডেন্টাল সহযোগিতায় সারাদিন ব্যাপী ফ্রী ডেন্টাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়ে। এসময় ডেন্টাল ক্যাম্পে রোগী দেখেন ডা: মারুফ হোসেন ও ডা: সারা নুর চৌধুরী, রক্তদানে সহায়তা  ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মোঃ ফরিদ উদ্দিন আহমেদ এবং ডাক্তার মোস্তাফিজুর রহমান জনি। এসময় আরও উপস্থিত ছিলেন এম এন কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম রাজিব, পরশমণি ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দীন সোহাগ,আকতার হোসেন সোয়েব, পাভেল খান,জামান বাবু, সরকার মহিউদ্দিন,মাকসুদা খানম ডালিয়া,নাহিদ আলম,রনি, কাজি আশরাফ উদ্দীন নিপুন, আমিনুর রহমান,হাবিবুর রহমান জুয়েল,
শফিউল আলম প্রমুখ।
শতাধিক মানুষকে ফ্রী ডেন্টাল সেবা দেওয়া হয়।এছাড়া প্রায় ৩০ জনের মতো ডোনার রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *