
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার ভিস্টন ইলেকট্রনিকস এর অফিসে ভিস্টন ইলেকট্রনিকসের বিজনেস পার্টনার দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় ভিস্টন ইলেকট্রনিকস এম ডি আজিজুর রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শরিফুল ইসলাম, পরিচালক লোকনাথ বসাক,পরিচালক (মিডিয়া) মনিরুল ইসলাম রাজিব, নুরুল হক,মো: আলামিন শেখ প্রমুখ। আলোচনায় বিজনেস পার্টনার ও পরিচালকরা আলোচনা করেন কিভাবে ভিস্টন ইলেকট্রনিকসকে সারা দেশে মানুষের মাঝে সহজে পৌঁছানো যায়। পরিচালক (মিডিয়া) মনিরুল ইসলাম রাজিব বলেন ‘ আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাসী তাই আমাদের পন্য যেন উচ্চবিত্ত,মধ্যবিত্ত, নিন্মবিত্ত সকালে ব্যবহার করতে পারে এটাই আমাদের চিন্তা চেতনা। ‘
ম্যানেজিং ডিরেক্টর আজিজুর রহমান বিজনেস পার্টনারদের উদ্দেশ্য বলেন ‘ আপনারা যেন সহজে ক্রেতাদের কাছে একটা সুন্দর পন্য দিতে পারেন সেই দিকেই আমাদের মুল লক্ষ্য ‘।
চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন ‘ আমাদের পন্যটা যেন দামে সহজ লভ্য হয় সেই দিকেই আমার চিন্তা।
পরিচালক লোকনাথ বসাক বলেন ‘ গ্রাম গঞ্জে একটা নাম যেন মানুষের মুখে মুখে উচ্চারিত হয় তা হলো ভিস্টন ইলেকট্রনিকস।
অজিহা ইলেকট্রনিকস এর প্রোপাইটর মো: আলামিন শেখ বলেন ভিস্টন ইলেকট্রনিকস এর এল ই ডি টিভি গুনগত মানে অনেক ভালো যা এর আগে এতো স্বল্প মুল্যের কোন কোম্পানি দিতে পারেনি আমি ভিস্টন এর সাথে আছি থাকবো
আলোচনা শেষে সবাই এক সাথে ইফতার করে, ইফতার শেষ করে বিজনেস পার্টনারদের কে কোম্পানির লোগো সম্বলিত টি-শার্ট দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।