
স্টাফ রিপোর্টার :
রাজধানীর রমনার পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদ। শনিবার (১ জুন) রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শনিবার রাতেই তিনজন হিজড়াকে আটক করে পুলিশ। এরপর আজ রোববার দুপুরে আরেকজন হিজড়াকে আটক করেছে রমনা থানা পুলিশ।