বিকাল ৫:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ের করেটহাটে ১৫০ জনকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ের করেরহাটে অভিযান ক্লাবের উদ্যাগে ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের তত্বাবধানে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার অভিযান ক্লাব প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় রোগীদের মাঝে অর্থেক মুল্যে ৫০শটি চশমা ও ঔষধ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আমিনুল হক সজিব, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, কার্যকরী পরিষদ সদস্য রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক শফিউল আজম সোহান, কোষাধ্যক্ষ আবু ফয়সাল, সাস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ভুইঁয়া ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *