রাত ৯:৫৭ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার :
রাজধানীতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিংয়ের কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে ওই অভিযান চালানো হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবদুল আলিম মার্কেটের ওই কারখানায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলা বাজারে পাওয়া কনডম এখানে এনে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়েছে।
এ ছাড়া মার্কেটটির বিভিন্ন দোকান থেকে বিপুল নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মার্কেটের নাঈম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে বিপুল নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *