
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ের ভাইস- চ্যান্সেলর সৌমিত্র সেখর দে, ত্রিশাল, মোঃ ওয়ালীউল্লাহ রেজিস্ট্রার (ইন-চার্জ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ড. মোঃ হুমায়ুন কবির রেজিস্ট্রার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে তারা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল উভয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করা।এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ অলিঊল্লা, অফিসার পরিষদ সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর দীন মোহাম্মদ দীন সহ প্রমুখ।