বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কবির

স্টাফ রিপোর্টার :
কোটি টাকার ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল কবির রেবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত শুনানি শেষে তাকে রিমান্ড নেয়ার আদেশ দেন। রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী আব্দুল কুদ্দুস রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। একপর্যায়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সংগীতশিল্পী এনামুল কবির রেবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে কোটি টাকার আইসসহ এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের ভোকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *